• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটি

admin by admin
August 20, 2022
in আন্তর্জাতিক, প্রবাস, রাজনীতি
0

১৫ আগস্ট জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

১৯ আগস্ট শুক্রবার, মোছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টের হলরুমে বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিম উদ্দিন সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ ইমরাদ হোসেন ইমু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাকিস্তান ছাড়াও আরও দুটি দেশ বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এছাড়াও তিনি বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছে। পাশাপাশি তিনি জাতিরজনক বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।

কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সভাপতি শেখ রুহুল আমিন, কার্গো এসোসিয়েশন আবুধাবির সভাপতি মুহাম্মদ আলম তওহিদ, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামশেদ আলম, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, কমিউনিটি নেতা সেলিম উল্লাহ আনছারি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন ।

সংগঠনের সম্পাদক ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি নুর মুহাম্মদ, বর্তমান সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মাদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মামুন, মুহাম্মদ ইখতিয়ার উদ্দিন, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ জাহাঙ্গীর আলম কাজল, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ আজিজুল ইসলাম ও মুহাম্মদ সেলিম সহ আরও অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ জাহাঙ্গীর সেলিম।এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।

সমাপনি বক্তৃতায় সংগঠনের সভাপতি আলহাজ্ব আজিজুল হক চৌধুরী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।

মিলাদ কিয়াম শেষে বিশেষ মোনাজাত করা হয়।

Previous Post

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ উদ্যোগে আমিরাতে জাতীয় শোক দিবস পালন

Next Post

বোয়ালখালীতে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার আহবায়ক কমিটি গঠন

Next Post

বোয়ালখালীতে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার আহবায়ক কমিটি গঠন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.