• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ উদ্যোগে আমিরাতে জাতীয় শোক দিবস পালন

admin by admin
August 20, 2022
in আন্তর্জাতিক, প্রবাস, রাজনীতি
0

১৫ আগস্ট জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সমিতির অডিটোরিয়ামে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

১৮ আগস্ট বৃহস্পতিবার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সেলিম নেওয়াজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসাইন বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর যারা সিআইপি নির্বাচিত হয়, তারা দেশে কয়টা কারখানা করেছে, তাদের টাকা কোথায় গিয়েছে, এ দুর্যোগকালীন সময়ে কাউকেতো এগিয়ে আসতে দেখলাম না, তাহলে কি তারা সিআইপি নির্বাচিত হওয়ার পর টাকা আবার বিদেশে ফিরিয়ে নিয়ে আসে। তিনি আক্ষেপ করে এ বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধ করেন। এছাড়াও তিনি দীর্ঘক্ষণ জাতিরজনক বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।

হাফেজ মুহাম্মদ জাকের এর কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাত কমিউনিটির অভিভাবক ও বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সংগঠনের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান তালুকদার, কার্গো এসোসিয়েশন আবুধাবির সভাপতি মুহাম্মদ আলম তওহিদ, সংগঠনের উপদেষ্টা মাহমুদ আজম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিম উদ্দিন সিকদার, ছাত্রলীগ নেতা এইচ এম তানভীর সহ আরও অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাছির।

এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন, বিভিন্ন অঙ্গনের কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।

সমাপনি বক্তৃতায় সংগঠনের সভাপতি শেখ রুহুল আমিন বাংলাদেশি প্রবাসীদের একমাত্র সংগঠন বাংলাদেশ সমিতিকে রাজনীতি মুক্ত রাখতে আহবান করেন। পাশাপাশি তিনি স্বাধীনতা যুদ্ধে দেশের মানুষকে একত্রিত করে বঙ্গবন্ধু যেভাবে দেশ স্বাধীন করেছেন তার ভূয়সী প্রশংসা করেন।

মিলাদ কিয়াম শেষে বিশেষ মোনাজাত করা হয়।

Previous Post

অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধারপূর্বক পরিচয় সনাক্ত, মূল আসামী গ্রেফতার

Next Post

জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটি

Next Post

জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.