• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আন্দোলনরত বিএনপির দম ফুরিয়ে গেছে: তথ্যমন্ত্রী

admin by admin
January 27, 2023
in জাতীয়, তথ্য প্রযুক্তি, ফোকাস, রাজনীতি, লিড
0

অযৌক্তিক তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলনরত বিএনপির দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, গাড়ি পুরোনো হয়ে গেলে কয়েকদিন পরপর স্টার্ট দিতে হয়।

বিএনপির অবস্থা এখন পুরোনো গাড়ির মতোই হয়ে গেছে। তারা বিরতি দিয়ে দিয়ে প্রোগ্রাম করে। আর দম না থাকায় এখন তারা নীরব পদযাত্রার কর্মসূচি দিয়েছে।
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জনসভা উপলক্ষে রাজশাহী পৌঁছার পর শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে তিনি মাদরাসা ময়দানে যান। সেখানে মঞ্চ ও জনসভার স্থান পরিদর্শন করেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে পুরো রাজশাহীই বদলে গেছে। রাজশাহীতে ঘুরে বেড়ালে তার প্রমাণ পাওয়া যায়। অথচ এ রাজশাহী এক সময় ছিল উন্নয়ন বঞ্চিত। বর্তমান প্রধানমন্ত্রী সর্বোচ্চ বরাদ্দ দিয়ে রাজশাহীর অভূতপূর্ব উন্নয়ন করেছেন। তাই প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাজশাহী মানুষ এখন অধীর আগ্রহ অপেক্ষা করছেন। তারা আগামীর স্মার্ট বাংলাদেশ সম্পর্কে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে চান।

তিনি বলেন, যদিও প্রধানমন্ত্রী এখন সংসদ নির্বাচন উপলক্ষে ভোট চাইছেন। এখানেও চাইবেন। তবে আমরা যে কেবল এখনই ভোট চাইছি তা নয়। আমরা সব সময় জনগণের সঙ্গেই ছিলাম। গত ১৪ বছর মানুষের সঙ্গে থেকেছি। মানুষের খোঁজ-খবর রেখেছি। মানুষের সুখে-দুঃখে অভাব-অভিযোগে শুধুমাত্র আওয়ামী লীগকেই পাওয়া গেছে। শুধু তাই নয়, যখনই দেশে কোনো ঝড়-ঝঞ্ঝা, বন্যা, ঘূর্ণিঝড় হয় তখন কেবল আওয়ামী লীগকেই খুঁজে পাওয়া যায়। অন্য কোনো দলকে তখন আর খুঁজে পাওয়া যায় না। তাই আওয়ামী লীগই ভোটের হকদার। এখন বিএনপিকে শীতের পাখির মতো দেখা যাচ্ছে। পরে আর পাওয়া যাবে না।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ জনসভায় যোগ দিয়ে রাজশাহীর ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাজশাহীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে। কেবল মাদরাসা মাঠ নয়, আশপাশের এলাকাও লোকে লোকারণ্য হয়ে যাবে। এ জনসভা থেকে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেবেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মসূচিতেও সবাইকে শরিক হওয়ার আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। তাই প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য জনগণ অপেক্ষায় আছে।

জনসভাস্থল পরিদর্শনকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা, সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Previous Post

পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশই ১০ বছর আগের: শিক্ষামন্ত্রী

Next Post

৪৮ঘন্টায় ২০০ কোটির ক্লাবে ‘পাঠান’!

Next Post

৪৮ঘন্টায় ২০০ কোটির ক্লাবে ‘পাঠান’!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.