• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

৪৮ঘন্টায় ২০০ কোটির ক্লাবে ‘পাঠান’!

admin by admin
January 27, 2023
in ফোকাস, বিনোদন
0

মুক্তির এক দিনেই একশো কোটির বেশি ব্যবসা করেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে আর কোনো সিনেমার ক্ষেত্রে এমনটা হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।

একগুচ্ছ রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছেন শাহরুখের কামব্যাক সিনেমা। জানা গেছে, মুক্তির দু’দিনের ব্যবসা দু’শো কোটি ছাড়িয়েছে।

‘পাঠান’ মুক্তির দিন প্রকাশের পর থেকেই শাহরুখ-ভক্তদের উন্মাদনা শুরু হয়ে যায়। অবশ্য ‘পাঠান’ নিয়ে বিতর্ক কম হয়নি। ‘বেশরম রং’ থেকে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে উঠেছিল আপত্তি। কিন্তু শাহরুখ ভক্তদের উল্লাসের কাছে বিতর্কের সমস্ত রং আজ ফিকে।

দেশ-বিদেশ মিলিয়ে দু’দিনে মোট ২১৯.৬০ কোটি টাকা আয় করেছে ‘পাঠান’। প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা। যার মধ্যে ভারতের ‘পাঠান’ মোট ৫৭ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ৫৫ কোটি টাকা হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সনের আয় ২ কোটি।

দ্বিতীয় দিন ‘পাঠান’ ১১৩.৬০ কোটি টাকা আয় হয়েছে শাহরুখের কামব্যাক সিনেমা। যার মধ্যে ভারতে ‘পাঠান’র আয় ৬৮ কোটি টাকা আর বিদেশে ৪৫.৬০ কোটি টাকা। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, তিন দিনে তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে পাঠানের আয়।

‘যশরাজ ফিল্মস’ প্রযোজিত ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খান ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

Previous Post

আন্দোলনরত বিএনপির দম ফুরিয়ে গেছে: তথ্যমন্ত্রী

Next Post

বিএনপি ও তাদের দোসররা আজগুবি ও নষ্ট রাজনীতি করে:ওবায়দুল কাদের

Next Post

বিএনপি ও তাদের দোসররা আজগুবি ও নষ্ট রাজনীতি করে:ওবায়দুল কাদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.