• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

কুয়েতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

admin by admin
July 1, 2023
in খেলাধুলা, প্রবাস, ফোকাস, বাংলাদেশ, লিড
0

জার্মানির ম্যানুয়েল নয়ার, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে হয়তো বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর তুলনা চলে না। তবে কুয়েত বনাম বাংলাদেশের ম্যাচের পারফরমার হিসেবে জিকোকে বাংলার বাজপাখি বললে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। কুয়েতের বিপক্ষে জিততে না পারলেও জিকোকে কৃতিত্ব দিতেই হয়।

১৯৮৬ সালে এশিয়ান গেমসে সবশেষ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। ৩৭ বছর পর আবারও প্রতিপক্ষ সেই বিশ্বকাপ খেলা দেশটি। যদিও এবার মঞ্চটা ভিন্ন।

আজ শনিবার (১ জুলাই) বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিতের মিশনে মাঠে নামে বাংলাদেশ। অতিরিক্ত সময়ে আল ব্লাউশির গোলে ১-০ ব্যবধানে হেরে সেমি থেকে বিদায় নিতে হল বাংলাদেশকে।

র‌্যাঙ্কিয়ে বাংলাদেশ থেকে ঢের এগিয়ে কুয়েত। স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য এই ম্যাচ বড় এক চ্যালেঞ্জ বটে। কারণ বিশ্বকাপে খেলা কুয়েত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমি নিশ্চিত করেছে। অন্যদিকে রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে জামাল-মোরসালিনরা।

ভুটানের বিপক্ষে চোটের কারণে একাদশে সুযোগ না পাওয়া তারিক কাজীকে ফেরানো হয় এই ম্যাচে। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। মাঠের ডান প্রান্ত দিয়ে রাকিবের বাড়ানো বলে কুয়েতের গোলরক্ষক মারজুককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ওয়ান্ডার বয় শেখ মোরসালিন। ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কুয়েত। তবে রক্ষণভাগে গোললাইন থেকে বল ক্লিয়ার করে বাংলাদেশকে এ যাত্রায় বাঁচিয়ে দেন ঈসা ফয়সাল।

ম্যাচের ২৪তম মিনিটে ফ্রি কিক থেকে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় কুয়েত। তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত সেভে সে যাত্রায় রেহাই পায় বাংলাদেশ। এরপর ম্যাচের ২৭তম মিনিটে বক্সের বেশখানিকটা দূর থেকে রাকিবের বাঁ পায়ের জোরাল শট সহজেই প্রতিহত করেন কুয়েতের গোলরক্ষক।

ম্যাচের ২৯তম মিনিটে ফ্রি কিকের সুবাদে বল পেয়ে যান কুয়েতের আল রাশিদি। সেই সুযোগে তার দূরপাল্লার শট জালে ঢুকেই যাচ্ছিল, তবে জিকোর বিশ্বস্ত হাতে এযাত্রাতেও বেঁচে যায় বাংলাদেশ। এক মিনিট পরেই ফের একবার গোলের ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে এবারও গোল করতে ব্যর্থ হন মোরসালিন।

এরপর ৩৯তম মিনিটে আল দাশধির গড়ানো শটে ফের জিকোর প্রতিরোধ। সবমিলিয়ে প্রথমার্ধের যতবারই বাংলাদেশের রক্ষণভাগে আক্রমণ করেছে কুয়েত, ততবারই তাদের হতাশ করেছেন জিকো। বাকি সময়ে আর তেমন আক্রমণ না হওয়ায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধের শুরুটাও ভালো করে বাংলাদেশ। ম্যাচের ৫৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে রাকিবের বাঁ পায়ের জোরাল শট বারের ওপর দিয়ে চলে গেলে সুযোগ হারায় বাংলাদেশ। এরপর ম্যাচের ৬০তম মিনিটে মোরসালিনের পাস থেকে জিরো অ্যাঙ্গেল থেকে রাকিবের শট বারে লাগলে হতাশ হতে হয় বাংলাদেশকে।

ম্যাচের ৬২তম মিনিটে দাশদির জোড়া আক্রমণ দারুণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দলকে রক্ষা করেন জিকো। ৭০তম মিনিটে আল খালদির জোরাল শট ফের ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। ৭১তম মিনিটে বিশ্বনাথের বাড়ানো বল নিয়ন্ত্রনে নিতে পারেননি ফাহিম। ৭৪ মিনিটে ডি বক্সের মধ্যে আবদুল্লাহর আচমকা শট রুখে দেন জিকো।

৮৭তম মিনিটে ফের গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাহিমের ক্রস থেকে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি রাকিব। নির্ধাতির সময়ে ফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯১তম মিনিটে নিশ্চিত গোলের দেয়া পেয়ে গিয়েছিল কুয়েত। তবে আবদুল্লার শট বারের ওপর দিয়ে চলে যাওয়া হতাশ হতে হয় কুয়েতকে।

৯৮তম মিনিটে প্রতি আক্রমণে আল রাশিদির দুর্দান্ত শট অতিমানবীয় এক সেভে ঠেকিয়ে দেন জিকো। ১০৭তম মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে আল ব্লাউশির গোলে ১-০ তে পিছিয়ে যায় বাংলাদেশ। ১১৩তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে তা হেলায় হারায় ফরোয়ার্ডরা। বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ করতে না পারায় ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের।

Previous Post

মানুষের আর্থসামাজিক উন্নয়ন সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

Next Post

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০

Next Post

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.