• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

প্রধানমন্ত্রী উপহার প্রসঙ্গে যা বললেন বিএনপিনেতা আমান

admin by admin
July 29, 2023
in ফোকাস, রাজনীতি, লিড
0

বিএনপির উত্তর ঢাকা মহানগরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটকের পর অসুস্থ হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা। এ প্রসঙ্গে আমান বলেছেন, ‘আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়ানো হয়। এ অবস্থায় কে বা কারা এসে কী নাটক সাজিয়েছে তা আমি জানি না।’

আজ শনিবার (২৯ জুলাই) আমানউল্লাহ আমানকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আমান বলেন, ‘এক দফা দাবি আদায়ের লক্ষে গাবতলীতে অবস্থান কর্মসূচি ছিল। সেই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের আক্রমণে মারাত্মক আহত হই। আমাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে আঘাত করা হয়। একপর্যায়ে আমাকে আহত অবস্থায় গাড়ি তুলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়। এমন অবস্থায় কে বা কারা এসে কি নাটক সাজিয়েছে, আমি জানি না।’

উপহার প্রসঙ্গে আমান আরও বলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলকভাবে দল এবং দেশবাসীর কাছে অতীতে আন্দোলনের গৌরব উজ্জ্বল ইতিহাস, একদফা দাবি আদায়ের লক্ষ্য আমি যে ভূমিকা রেখে যাচ্ছি তার পেছনে ছুরিকাঘাত করার জন্য এই নাটক সাজিয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, সংসদ না ভাঙা পর্যন্ত এই আন্দোলন চলবে, এই আন্দোলন আমি আছি, থাকব। আপনার কোনো ষড়যন্ত্রে কান দেবেন না।’

এর আগে আজ হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাতের কথা নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা। তিনি সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিএনপিনেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান। এ সময় তার জন্য প্রতিনিধিদল খাবার, মৌসুমি ফল ও ফলের জুস নিয়ে যান। খাবার গ্রহণ করে প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান আমানউল্লাহ আমান।’

গাজী হাফিজুর রহমান লিকু আমানউল্লাহ আমানকে জানান, প্রধানমন্ত্রী আপনার জন্য এসকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এ সময় জানানো হয়, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Previous Post

আজ পবিত্র আশুরা

Next Post

মিন্টো রোডে বিএনপিনেতা গয়েশ্বরকে মধ্যাহ্নভোজ করালেন ডিবি প্রধান হারুন

Next Post

মিন্টো রোডে বিএনপিনেতা গয়েশ্বরকে মধ্যাহ্নভোজ করালেন ডিবি প্রধান হারুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.