• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

মিন্টো রোডে বিএনপিনেতা গয়েশ্বরকে মধ্যাহ্নভোজ করালেন ডিবি প্রধান হারুন

admin by admin
July 29, 2023
in জাতীয়, ফোকাস, রাজনীতি, লিড
0

রাজধানীর ধোলাইখালে আজ শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার কিছুক্ষণ পরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি প্রধান হারুন অর রশিদ গয়েশ্বর চন্দ্রকে মধ্যাহ্নভোজ করান।

ডিবির একটি সূত্র জানা যায়, মধ্যাহ্নভোজে বিএনপিনেতা গয়েশ্বরকে নিজ হাতে খাবার পরিবেশন করেন ডিবি প্রধান। খাবারের আয়োজনে ছিল মাছ ও মাংসের পাশাপাশি কয়েক ধরনের ফল। তিনি নিজেও এক টেবিলে বসে দুপুরের খাবার খান।

সূত্র আরও জানায়, জিজ্ঞাসাবাদ শেষে গয়েশ্বর চন্দ্র রায়কে যথাযথ মর্যাদায় তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

এদিকে নিজ কার্যালয়ে পৌঁছে গণমাধ্যমে কথা বলেন গয়েশ্বর। তিনি জানান, সংঘর্ষের সময় তার মাথা ফেটে যায়। তাকে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পেটানো হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দি।দেওয়া হয়। এরপর গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেওয়া হয়েছিল। সেখান থেকে অফিসে দিয়ে গেল।’

শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে গয়েশ্বর বলেন, ‘ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।’

আজ বেলা ১১টার পর রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরে যেতে বলে পুলিশ। সেসময় তারা অবস্থান কর্মসূচি পালন নিয়ে অনড় অবস্থানের কথা জানায়। একপর্যায়ে কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা।

Previous Post

প্রধানমন্ত্রী উপহার প্রসঙ্গে যা বললেন বিএনপিনেতা আমান

Next Post

বিএনপির অতর্কিত হামলায় গ্রেপ্তার ৯০, দাবি ডিএমপির

Next Post

বিএনপির অতর্কিত হামলায় গ্রেপ্তার ৯০, দাবি ডিএমপির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.